কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন

গলাচিপায় গৃহবধূ খাদিজা বেগমকে গলা কেটে হত্যা মামলার আসামি গ্রেফতার

গলাচিপার গৃহবধূ খাদিজা বেগমকে গলা কেটে হত্যার অজ্ঞাতনামা মামলার সন্দেহভাজন প্রধান আসামী মোঃ গিয়াস প্যাদা (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালের দিকে উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের চরকপালবেড়া গ্রাম থেকে ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ মোক্তার হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান বলেন, চাঞ্চল্যকর খাদিজা হত্যা মামলা সহ বিভিন্ন মামলা গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সে অনুযায়ী তদন্তের এক পর্যায়ে মামলার সন্দেহভাজন প্রধান আসামী একই বাড়ির মৃত বেলায়েত হোসেন প্যাদার ছেলে গিয়াস প্যাদাকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ আদালত আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য গত ২১ আগস্ট চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে বসত ঘরে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয় গৃহবধূ খাদিজা বেগমকে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মোঃ মানিক প্যাদা বাদী হয়ে ওই দিন গলাচিপা থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। ঘটনার তিন মাসের মাথায় প্রধান আসামিকে গ্রেফতার করল পুলিশ।
আরও খবর






deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে