টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

প্রকাশিত সংবাদের প্রতিবাদে নন্দীগ্রামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত



নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : গত ১৫ নভেম্বর দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত 'দলিল রেজিস্ট্রিতে ৯৫ হাজার টাকা দাবির অভিযোগ' শীর্ষক সংবাদের প্রতিবাদে নন্দীগ্রামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নন্দীগ্রাম সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে নন্দীগ্রাম উপজেলার তারাটিয়া গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে আব্দুল হান্নান উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, নন্দীগ্রাম দলিল লেখক সমিতির পক্ষ থেকে সভাপতি আখতারুজ্জামান উজ্জল ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুবেল একটি বন্টন নামা দলিল রেজিস্ট্রি বাবদ ৯৫ হাজার টাকা খরচ চেয়েছে বলে উক্ত সংবাদে উল্লেখ করা হয়। তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, আমি বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারি যে উক্ত সংবাদ প্রকাশিত হয়েছে। এতে আমি খুব মর্মাহত এবং দুঃখিত। 


কারণ নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি আখতারুজ্জান উজ্জল ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুবেল আমার নিকট থেকে বন্টন নামা দলিল রেজিস্ট্রি খরচ বাবদ কোনো খরচ চায়নি বা তাদের নিকট আমার দলিল রেজিস্ট্রি করার জন্য কোনো আলোচনা হয়নি। ইহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি খোঁজ-খবর নিয়ে জানতে পারি যে, ইউনুস আলী ওরফে ঠান্ডু তার নিজ স্বার্থ হাসিল করার উদ্দেশ্য আমার নাম ব্যবহার করে নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়কে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তাহা মিথ্যা ও বানোয়াট। তাই প্রকাশিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।



আরও খবর