যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

পত্নীতলায় ব্যবসায়ী সুমন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

নওগাঁর পত্নীতলায় সুমন হত্যার বিচারের দাবিতে  পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা ও শিক্ষার্থীরা। সুমন নজিপুর মসজিদ মার্কেটের সুমন কম্পিউটার এর স্বত্বাধিকারী এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের উত্তর বিলছাড়া (চকপাড়া) গ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে ।  সোমবার দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্তরে সাধারণ ব্যবসায়ী ও নজিপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের ব্যানারে পৃথক পৃথক  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে সুমন হত্যার খুনীদের ফাঁসি দাবি জানানো হয়। হত্যার সাথে জড়ি খুনিদের  দ্রুত আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়। রবিবার(১৭ নভেম্বর) রাত আনুমানিক  সাড়ে ১০টার দিকে সুমনের  দেহ ঝুলে ছিল  নাদৌড় গ্রামীণ সড়কের পাশে কাঁঠালের গাছের ডালে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন সুমনের ফেসবুক আইডি থেকে মৃত্যুর  পূর্বে সুমন ফেসবুক লাইভে বাঁচার আকুতি জানিয়েছিল। ৫ মিনিট ৪৬ সেকেন্ডের অন্ধকার এই লাইভ ভিডিওতে শোনা যায় বিধবা মা এবং বোন, ভাগনা-ভাগনির অনাগত ভবিষ্যৎ চিন্তা করে কান্নাকাটি করেছে। তার মাকে কে দেখবে সে ছাড়া তার মায়ের আর কেউ নেই। বুলবুলের নাম উল্লেখ করে বলে তার কাছ থেকে ৭০ হাজার টাকা সুদের উপর নিয়েছিল ১ লক্ষ ৪০ হাজার পরিশোধ করেছে পরে ফাঁকা চেক ও স্ট্যাম্পে সহি নিয়ে ৮লক্ষ ৫০ হাজার টাকা দাবি করেন বুলবুল। রাজনৈতিক ভয় দেখান এখনন বিএনপির ভয় দেখান। পুলিশের ভয় দেখান,  সুমন আরও বলেন বুলবুল লোক পাঠিয়েছে তাকে হত্যা করার জন্য। ১০ লক্ষ টাকা নিয়ে আসছিল সিএনজি হতে নামার পরই দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে, বুলবুলকে ৫ লক্ষ দিবে আর তারা ৫ লক্ষ নিবে এসব কথা লাইভে বলেন সুমন।   সুমনের বড় বোন মৌসুমী তার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চান। সুমনের মা সাহিদা বলেন স্বামীকে হারিয়ে  একমাত্র বুকের ধন ছেলেকে নিয়ে বেঁচে ছিলাম সেই বুকের ধন  কে কেড়ে নিলো আমি কি নিয়ে বাঁচবো। পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতাম।  পত্নীতলা থানার এসআই সুব্রত কুমার বলেন লাশের সুরতহাল রিপোর্ট করে তৈরী করা হয়েছে।  আইনগত ব্যবস্থার জন্য মর্গে পাঠানো হয়েছে।  কিভাবে মৃত্যু হয়েছে তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন লাশ উদ্ধার করে  মর্গে প্রেরণ করা  হয়েছে থানায় কোন অভিযোগ প্রাপ্ত হয় নাই অভিযোগ প্রার্থী সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর