নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

বুধহাটার নেটপাটা বাঁধ অপসারণ ও খাস খাল অবমুক্ত করে ফসল রক্ষার দাবী

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৬টি খাস খালের ইজারা বাতিল, নেটপাটা বাঁধ অপসারণ, খাল অবমুক্ত, মিথ্যা মামলা তুলে নেওয়া ও হাজার হাজার বিঘা জমির ফসল রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন অনু্ষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বুধহাটা ইউনিয়নের গাজীরমাঠে ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এলাকার বহু জমির মালিক ও কৃষকদের উপস্থিতিতে মেম্বার শীষ মোহাম্মদ জেরী বলেন, বেউলা, শ্বেতপুর, নওয়াপাড়া ও পদ্মবেউলার বড় একটি অংশের হাজার হাজার বিঘা জমির পানি হিমখালীসহ ৬টি খাল দিয়ে স্লুইস গেট হয়ে নদীতে গিয়ে পড়ে। এসব খালৈ কালভার্ট ও স্রুইস গেট থাকায় জোয়ার ভাটার পানি প্রবাহমান থাকে। খালগুলোকে জলমহল নাম দিয়ে ইজারা নিয়ে বা অবৈধ দখলে নিয়ে নেটপাটা, বস্তায় মাটিবালি ভরে বাঁধ দিয়ে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃ্ষ্টি করা হয়ে থাকে। ফলে এলাকার হাজার বিঘা জমির ফসল পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হয়ে যায়। এলাকার হাজার হাজার মানুষ খালের পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা দূর করতে মাঠে নেমেছিল। কোন খাল দখল করা হয়নি। এলাকার মানুষ প্রবাহমান খাল অবমুক্ত রাখতে এবং এলাকার ফসল রক্ষা ও জনমানুষের কল্যাণে ব্যবস্থা নিতে দাবী জানিয়ে আসছে। সাথে তাদের নামে মিথ্যা ১৪৫ ধারার মামলা ও থানায় মিথ্যা জিডি প্রত্যাহারের ব্যবস্থা নিতে  জোর দাবী জানিয়েছেন।
Tag
আরও খবর