নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনির শ্রীউলায় শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসীর নিয়ে মেধা উৎসব অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার শ্রীউলায় শিক্ষক, শিক্ষার্থী ও  গ্রামবাসীর অংশগ্রহণে "বড় হও স্বপ্নের সমান" স্লোগান নিয়ে মেধা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) ইউনিয়নের নাকতাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মনু-জরি ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের সভাপিত ও রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমী। বিশেষ অতিথি ছিলেন, জেলা অতিরিক্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোজাফফর উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন,  উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন, শাজাহান আলী, প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, ভয়েজ অব সাতক্ষীরা সম্পাদক ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, নাকতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর কুমার সরকার প্রমূখ। মেধা উৎসবে কুইজ , সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষকদের জন্য প্রবন্ধ লিখন ও যুবকদের কুরআন তেলোয়াত, হামদ-নাত প্রতিযোগিতাসহ ২০টি ইভেন্টে ও অতিথিদের জন্য চিয়ার সিটিং ও বেলুন ফাটানোসহ নানা খেলার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হোসনে ইয়াসমিন কারিমী তার বক্তব্যে বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এই মেধা উৎসব অনন্য একটি উৎসব। বড় হও স্বপ্নের সমান বোঝা যায় আয়োজকদের দৃষ্টিকোণ। এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান শুধু আশাশুনির এই প্রত্যন্ত অঞ্চলে নয়, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার আহবান জানান। তাহলে ছোট ছোট শিশুরা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে পারবে। পরবর্তী জীবনে যে কোন প্রতিযোগিতায় শিশুরা তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারবে।
উল্লেখ্য মেধা উৎসবের ১৮টি  প্রথামিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রত্যেকটা ইভেন্টের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।


Tag
আরও খবর