ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

ঢাকার নবাবগঞ্জ ৪০০ লিটার চোলাই মদ সহ আটক ২

নবাবগঞ্জে ৪০০ লিটার চোলাই মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। আটকৃতরা হলেন-উপজেলার শোল্লা ইউনিয়নের নিলাম্ভারপট্টি গ্রামের মৃত মুসলিম খানের ছেলে জালাল খান(৩৮) ও রুপারচর গ্রামের সাগর বেপারীর স্ত্রী পিয়াড়া বেগম(২৬)। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নবাবগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সন্ধ্যায় নবাবগঞ্জ থানা পুলিশ এক প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রুপারচর এলাকায় দীর্ঘদিন ধরে বাংলা মদের ব্যবসা করে আসছিল বেশ কয়েকটি বসতবাড়িতে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও নবাবগঞ্জ থানা পুলিশ। এসময় তিনটি বাড়ি থেকে মোট ৪ ’শত লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এছাড়া দেশীয় মদ তৈরির কয়েকটি সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, বেশ কয়েকবছর আগে এই রুপারচর এলাকায় বাংলা মদ তৈরি অনেকটাই নির্মূল হয়েছিল। ওই এলাকার পেশাদার মাদক ব্যবসায়ীরা প্রশাসনের কাছে আত্মসমর্পণও করেছিল নবাবগঞ্জে একটি মাদক বিরোধী অনুষ্ঠানে। এই পথ (মাদক ব্যবসা) ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হবেন বলে অনুষ্ঠানে জানিয়েছিলেন তারা। কিন্তু হঠাৎ কয়েক মাস যাবৎ এই রুপারচরে আবারও বাংলা মদের ব্যবসা রমরমা হয়ে উঠেছে বলে একাধিক সুত্র থেকে গণমাধ্যম কর্মীদের কাছে তথ্য আসে।আর এই মদ সরবরাহ হয় দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায়।
জানাগেছে, এই বাংলা মদ তৈরি ও বিক্রির পেছনে বড় একটি প্রভাবশালী সিন্ডিকেট রয়েছে। তবে প্রভাবশালী এই সিন্ডিকেট কারা? কী তাদের পরিচয়? জড়িতরা কী কোন রাজনৈতিক দলের নেতা? এসব প্রশ্ন সাধারণ মানুষের মনে ঘুরপাক খেলেও প্রতিবাদ করতে সাহস পান না বলে জানান। যারা এই দেশীয় মদ তৈরিতে শেল্টারদাতাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।
নবাবগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বসতবাড়ি থেকে দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০০ লিটার দেশীয় মদ এবং মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, আটককৃত দু’জন পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। নবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

Tag
আরও খবর