‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু

সারিয়াকান্দিতে জোরপূর্বক ধান কর্তন ও সরিষা নষ্ট করার অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার ৮২ বছর আগের দখলি জমির ধান জোরপূর্বক কর্তনের অভিযোগ উঠেছে। নালিশী সম্পত্তির ওপর জমির সরিষা ক্ষেত নষ্ট করা এবং অপর জমিতে জোরপূর্বক ঘর নির্মানেরও অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের মৃত জাবেদুর রহমানের ছেলে মাকিদুর রহমান। অভিযোগ সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়া মৌজার বেশকিছু জমি মাকিদুর রহমান পৈত্রিক সূত্রে প্রাপ্ত হন। যা গত ৮২ বছর আগে থেকেই তাদের দখলে রয়েছে এবং জমির দলিল, এস এ খতিয়ান, আর এস খতিয়ান এবং খারিজ খাজনার কাগজপত্র রয়েছে। গত কয়েকদিন আগে জমিজমা সম্পর্কিত একটি অভিযোগের ভিত্তিতে সারিয়াকান্দি থানা তাদের প্রতিপক্ষকে আদালতে যাওয়ার নির্দেশ প্রদান করে। তা সত্ত্বেও মঙ্গলবার সকালে একই এলাকার মতিয়ার রহমানের ছেলে রুবেল মিয়ার (৩২) নেতৃত্বে ২৭ জন নামীয় এবং ১৪০ জন অজ্ঞাতনামা বাহিনী মাকিদুর রহমানের জমি দখল করার জন্য জোরপূর্বক চেষ্টা করে। এ সময় তারা দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে জমির পাকা ধান কর্তন করে, সদ্য বেড়ে ওঠা সরিষার ক্ষেতে জোরপূর্বক হালচাষ করে তা নষ্ট করে এবং মাকিদুর রহমানের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে। সেখানে মাকিদুর রহমান বাঁধা দিতে গেলে, তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র প্রদর্শন করে। মাকিদুর রহমান বলেন, আমি জমিতে বাঁধা দিতে গেলে রুবেল মিয়ার লোকজন আমাকে মারধর করে আমার গলায় রামদা ধরিয়ে আমাকে জবাই করার ভয় দেখায়। জমির সকল প্রকার কাগজপত্র আমাদের রয়েছে। আমি প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই। এ বিষয়ে রুবেল মিয়া বলেন, আমরা আমাদের দাদির সম্পত্তির ভাগ পাবো। এতদিন ধরে আমরা জমির ভাগ চাইলেও কোনও জমি পাইনি। তাই আমরা আমাদের ভাগের জমিতে অবস্থান নিয়েছি। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ আমরা হাতে পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর