কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বুধহাটা ও কুল্যা ইউনিয়ন বিএনপি'র বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

দেশব্যাপী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের সরকার বিরোধী অপতৎপরতা ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় বুধহাটা করিম মার্কেট থেকে আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জর্জ এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।  মিছিলটি কুল্যার মোড় ও বুধহাটা বাজারের বিভিন্ন সড়কর প্রদক্ষিণ শেষে করিম মার্কেটে এসে পথ সভায় মিলিত হয়।

বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলি। এ সময় বুধহাটা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, বুধহাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসেন, উপজেলা বিএনপির সদস্য আব্দুর ওহাব, ইউনিয়ন শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম, কুল্যা ইউনিয়ন বিএনপির আহবায়ক ইব্রাহিম গাজী, আইন বিষয়ক সম্পাদক ইবাদুল হক, যুগ্ম আহ্বায়ক ডাঃ আনিছুর রহমান, ছাত্রদল সভাপতি ইমন হোসেন, সহ-সভাপতি মুজাহিদ, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক কবিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি'র প্রচার সম্পাদক শওকত আলী, কুল্যা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব লুৎফর রহমান, কুল্যা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, খাইরুল ইসলাম, ইএইচ সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর