আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

এবার শীতের পারদ নামতে পারে চার ডিগ্রিতে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-11-2024 09:33:44 am

চলতি বছর অক্টোবরের মাঝামাঝি সময়ে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর থেকেই দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে এখনো শীতের তেমন কোনো অনুভূতি হয়নি। কার্তিক মাস প্রায় শেষ হয়ে এলেও শীতের দেখা মেলেনি, যা বিগত বছরগুলোতে এ সময় হাড় কাঁপানো শীতের পূর্বাভাস ছিল। তবে শীত এবার একটু দেরিতে আসবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।


আবহাওয়াবিদরা জানান, এবার শীত মৌসুমে দেশের উত্তর-পূর্ব, মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে, যা তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। এছাড়া ৮ থেকে ১০টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহও হতে পারে।


আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ঢাকায় শীত আরও কিছুটা দেরিতে আসবে এবং ডিসেম্বরের শেষের দিকে শীত পুরোপুরি অনুভূত হতে পারে। তবে নভেম্বরে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে, যদিও শৈত্যপ্রবাহের সম্ভাবনা তেমন নেই।


এদিকে, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা দেশের স্থলভাগে কিছুটা প্রভাব ফেলতে পারে।


এছাড়া শনিবার সকালে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। সীতাকুণ্ডে সেই দিন সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও খবর