কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট

ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন ১০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মিলনমেলা ও সম্মাননা


বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ডাঃ মোস্তফা হাজেরা-ফাউন্ডেশন'র ১০ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে, সমাজের বিভিন্ন শ্রেণির পেশার মানুষের উপস্থিতিতে অনাড়ম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটি চাটখিল-সোনাইমুড়ী দুটি উপজেলার সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে। নোয়াখালী জেলার জয়াগ মহাবিদ্যালয়ের মাঠে ৯ নভেম্বর (শনিবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটিএন নিউজ প্রেজেন্টার আকাশ এহসান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক ক্যাপ্টেন গোলাম কিবরিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের পরিচালক গোলাম মুর্তজা, জয়াগ কলেজে অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ, জহিরুল ইসলাম, সমন্বয়ক আরিফুল ইসলাম, বনী ইয়ামিন, ফরহাদুল ইসলাম ও চাটখিল উপজেলা সমন্বয়ক সাইফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানটি ইসলামি সংগীত, কৌতুক, দলীয় সংগীতের মাধ্যমে উৎসুক জনতা ও অতিথি আপ্যায়নে মাতিয়ে রাখেন।

অনুষ্ঠানটিতে ছিল, প্রবীণ মানুষের মাজে উপহার সামগ্রী বিতরণ, স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত ও আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান, সেরা শিক্ষক, সেরা সামাজিক ব্যক্তি, সেরা ইমাম সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া সকালে ১০ টা থেকে ১২.৩০ পর্যন্ত দুটি উপজেলার দুটি কেন্দ্রে প্রায় ৫ শতাধিক মাধ্যমিক শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

সংগঠনটি দুই উপজেলার প্রায় ৬ হাজারের অধিক মানুষের উপস্থিতিতে বিভিন্ন রকম আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

সংগঠনটি প্রতিষ্ঠাতা পরিচালক ক্যাপ্টেন গোলাম কিবরিয়া তার বক্তব্য বলেন, আমি চাই এমন সংগঠন পাড়ায় মহল্লায় গড়ে উঠুক। এতে সকলে মানুষের সেবা করার উদ্দেশ্য হিসেবে, মানুষ মানুষের পাশে দাড়ানো সূযোগ তৈরি হবে৷ পৃথিবীতে এমন সংগঠন আছে বলে আমার জানা নেই। ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন সর্বদা মানুষের কল্যানে কাজ করার আশ্বাস প্রদান করেন।

Tag
আরও খবর



6b066baec380e-251126110134.webp
অভিযোগ

৩ ঘন্টা ১৯ মিনিট আগে