কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার

মণিপুরে ধর্ষণের পর শিক্ষিকাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-11-2024 01:39:15 pm

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে গতকাল শুক্রবার থেকে নতুন করে সংঘাত শুরু হয়েছে। এর কারণ আসামঘেঁষা পশ্চিম মণিপুরের জিরিবাম জেলায় তিন সন্তানের মা এক নারীকে গত বৃহস্পতিবার রাতে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা করা হয়েছে। এরপর শুরু হয়েছে নতুন করে সংঘাত, যার জেরে ওই অঞ্চলে ভস্মীভূত হয়েছে অন্তত ৩০টি বাড়ি এবং অসংখ্য দোকান।


জিরিবাম জেলার পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ৩১ বছর বয়সী ওই নারী স্থানীয় একটি স্কুলের শিক্ষক ছিলেন। ওই নারীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।


শিক্ষিকা হত্যার ঘটনায় স্বামী জিরিবাম পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে তাঁর স্ত্রীকে সম্পূর্ণ ‘সশস্ত্র মেইতেই জঙ্গিরা’ ধর্ষণের পর হত্যা করেছে।


জেলার একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘অগ্নিসংযোগের ফলে ওই নারী মারা গেছেন বলে মনে করা হচ্ছে। তাঁর পোড়া মরদেহ পরিবারের জিম্মায় রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি আসাম রাজ্যের শিলচরে পাঠানো হবে। পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন। সেই কারণেও ময়নাতদন্ত করা জরুরি।’


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি আজ শনিবারও বেশ উত্তেজনাপূর্ণ। ঠিক কতগুলো বাড়ি এবং দোকানঘর আগুনে পুড়ে গেছে, এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। সহিংসতা বৃদ্ধির আশঙ্কা করে আধা সামরিক বাহিনীর সংখ্যা এই অঞ্চলে বাড়ানো হয়েছে।

আরও খবর