এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-11-2024 03:38:44 am

গাজা এবং লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গাজার বিভিন্ন এলাকা চালানো হামলায় ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন, এর মধ্যে গাজার উত্তরে ৪২ জন নিহত হয়েছেন।


এদিকে লেবাননের পাবলিক হেলথ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৩ জন লেবানিজ নিহত এবং ১৬১ জন আহত হয়েছেন। এছাড়া, সিডন শহরের উত্তরে একটি গাড়িতে হামলার সময় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউএনআইএফআইএল) ছয়জন মালয়েশিয়ান শান্তিরক্ষী সামান্য আহত হন।


উল্লেখ্য, গাজায় ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ হাজার ৪৬৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২ হাজার ৫৬১ জন আহত হয়েছেন। একই দিন হামাসের আক্রমণে ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ অপহৃত হন।


অপর দিকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৩ হাজার ১০৩ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১৩ হাজার ৮৫৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সূত্র: আল-জাজিরা

আরও খবর

6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে