উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

ডোমার পৌর বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহি জনতার ঐতিহাসিক বিজয় স্মরণে এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৪ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে পৌর বিএনপি। বৃহস্পতিবার (৭ই নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এলাকা থেকে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মামুনুর রশীদ বসুনিয়া সজীব, পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মেরাজুল হক, পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান সজিব, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মজিদুল ইসলাম, পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাহিমুজ্জামান রুপক, সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ সামিউল আরেফীন হৃদয় প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় '৭৫-এর ৭ই নভেম্বর সিপাহি জনতার ঐতিহাসিক বিপ্লব ও বিজয়ের ইতিহাস সম্পর্কিত আলোচনা করেন বক্তারা।
Tag
আরও খবর