বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-11-2024 02:14:52 pm

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।


ট্রাম্পের শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আমি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ বিজয়ী হওয়ায় আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।


তিনি আরও বলেন, আপনাকে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করা এটাই প্রমাণ করে আপনার নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে অনুরণিত হয়েছে। ট্রাম্পের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে। বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন ড. ইউনূস।

 

তিনি বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার (ট্রাম্পের) পূর্ববর্তী মেয়াদে এ সম্পর্ক আরও গভীর হয়েছে। আমি আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ।


ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি ইলেকটোরাল কলেজ ভোটে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ব্যাপক ব্যবধানে পরাজিত করেছেন। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে প্রবেশ করছেন ট্রাম্প। 


২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবার নির্বাচিত হন ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। গত ৮ বছরে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে দু’বার বিজয়ী হলেন ট্রাম্প।


এর আগে ট্রাম্পের জয়ে শুভেচ্ছা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক ‍রুতে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা। 


এ ছাড়াও তাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, আয়ার‌ল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস।


ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, আর্জেন্টিনার প্রধানমন্ত্রী জাভিয়ের মিলেই, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফারডিনান্ড মার্কোস জুনিয়রও তাকে শুভেচ্ছা জানিয়েছেন

আরও খবর