নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাসমূহ প্রাপ্তিতে মতবিনিময় সভা

আশাশুনিতে স্থানীয় সরকারের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরণ এবং আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্থ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাসমূহ প্রাপ্তিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

ব্রেকিং দ্যা সাইলেন্স "ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস" প্রকল্পের আওতায় অক্সফাম ইন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। প্রোগ্রাম ম্যানেজার এন্ড অফিস ইনচার্জ বিটিএস সাতক্ষীরা শরিফুল ইসলামের সঞ্চালনায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সংস্থা এবং প্রকল্পের সংক্ষিপ্ত উপস্থাপনা করেন, প্রকল্প ব্যবস্থাপক মিরাজ উদ্দীন তালুকদার। সভায় উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, বন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দীক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এড সাকিবুর রহমান বাবলা, স্ট্যান্ডিং কমিটির সদস্য মনিরুজ্জামান টিটু, তানিয়া সুলতানা প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাহমান খাল ইজারা প্রদান না করা, স্ট্যান্ডিং কমিটি সচল করার উপর গুরুত্ব আরোপ করে এনজিওটির কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা রাখেন।
Tag
আরও খবর