দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

ডোমারে সচেতনতামূলক কর্মশালা ও র‍্যালি অনুষ্ঠিত

'ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মাঝে নিরাপদ সড়ক ব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ই নভেম্বর) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা প্রশাসন ও নীলফামারী সার্কেল বিআরটিএ'র আয়োজনে অনুষ্ঠিত সচেতনতামূলক কর্মশালা ও র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী সার্কেল বিআরটিএ'র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ শফিকুল আলম সরকার। এসময় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ জাবেদুল ইসলাম সানবীম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও সিনিয়র সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশীদ প্রমুখ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্ররা উপস্থিত ছিলেন। কর্মশালায় নিরাপদ সড়কের ব্যবহারে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন করণীয় সম্পর্কিত আলোচনা করা হয়।
Tag
আরও খবর