ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি

ত্বকীকে নির্মম ভাবে হত্যা করেছে ওসমান পরিবার: ভিপি নুর

নারায়ণগঞ্জে বক্তব্য রাখছেন ভিপি নুর। ছবি: দেশচিত্র



শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ চত্তরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর। 


এ সময় নুর বলেন, ‘বিগত ১৫ বছর ওসমান পরিবারের দাপটে এই নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছিল। নারায়ণগঞ্জে যা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে একটি ঘৃণিত অধ্যায়। মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে কীভাবে নির্মমভাবে হত্যা করেছে এই ওসমান পরিবারের লোকেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সেভেন মার্ডারের মতো ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনা নারায়ণগঞ্জসহ সারা দেশের মানুষ দেখেছে এবং জানে। তারা খেলা হবে হুংকার দিয়েছিল। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই খেলোয়াড়েরা মাঠ ছেড়ে পালিয়েছে।’


নুর বলেন, ‘নারায়ণগঞ্জে যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, তার বিরুদ্ধে একজন ব্যক্তি সব সময় প্রতিবাদ করেছিলেন, তিনি হচ্ছেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি। তিনি সব সময় তার ছেলের হত্যার বিচারের দাবি জানিয়ে আসছিলেন। এটি শুধু একটি হত্যাকাণ্ডের বিচারের দাবিই নয়, এটি নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ত্রাসের বিরুদ্ধে একটি লড়াই ও সংগ্রামের প্রেরণা ছিল, সাধারণ মানুষের জন্য।’



নুর আরও বলেন, ‘বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন বিগত সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলার দরকার ছিল, সেটা সম্ভব হয়নি। বরং আমরা দেখেছি, রাজনৈতিক দলগুলোকে নানাভাবে টোপ দিয়ে বিভিন্ন রকম সুবিধা দিয়ে বিভক্ত করে রেখেছিল। আমরা যখন ২০২২ সালের ৩০ ডিসেম্বর থেকে বিএনপিসহ ৪২টি রাজনৈতিক দল যখন শেখ হাসিনার এই ফ্যাসিস্ট শাসনের অবসানের জন্য এক দফা দাবিতে আন্দোলন করেছিলাম, তখন অনেক দল সেই দাবির পক্ষে রাজপথে নামেনি। শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করে এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে।’


তিনি আরও বলেন, ‘আমরা চাই না আওয়ামী লীগের মতো আগামীর বাংলাদেশে আবার কেউ ফ্যাসিবাদ কায়েম করুক। কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, কোনো কোনো রাজনৈতিক দলের বাড়াবাড়ি কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদেরই প্রতিধ্বনি। আওয়ামী লীগের পতন হওয়ার পর চাঁদাবাজ-দখলদারেরা লেজ গুটিয়ে পালিয়েছে। কিন্তু নারায়ণগঞ্জে ফুটপাত বলেন, দোকানপাট, মিল-ফ্যাক্টরি সেখানে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? শুধু হাতবদল হয়েছে।’


অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার কথা জানিয়ে বলেন, ‘বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এই অন্তর্বর্তী সরকারের হয়তো দুই বছরের মতো সময় লাগতে পারে। কিন্তু আমরা বলেছি, দুই-তিন বা এক বছর যা-ই লাগুক, রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশের গন্তব্যে যাওয়ার জন্য তাদের সে সময় আমরা দেব। ফ্যাসিবাদের ১৫ বছর যদি আমরা সহ্য করতে পারি, তাহলে এই সরকারকে কেন আমরা দুই বছর সময় দিতে পারব না? তবে অন্তর্বর্তী সরকারকেও লক্ষ্য রাখতে হবে, যেন তাদের বিরুদ্ধে জনরোষ তৈরি না হয়। কেননা, যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের যে ভোগান্তি—এগুলো নিরসন করতে না পারলে অন্তর্বর্তী সরকারের প্রতিও কিন্তু মানুষজন ফুঁসে উঠবে। সরকারকে সতর্ক করে বলছি, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। সকলের সহযোগিতা নিয়ে রাষ্ট্রে স্থিতিশীলতা আনুন। যে বিদ্যমান নৈরাজ্য চলছে, তা বন্ধ করুন। কোনো কোনো রাজনৈতিক দল ভিন্নমত ও বিরোধীদের কর্মকাণ্ডে বাধা দিচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলছে, হুমকি দিচ্ছে, হামলা করছে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই—আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন।’

আরও খবর