নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে বিএনপি'র সমাবেশ সফল করতে যৌথ মতবিনিময় সভা

আগামী ৩ নভেম্বর আশাশুনিতে উপজেলা বিএনপির সমাবেশ সফল করতে যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব দলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছট্টু, আঃ রহিম ছোট, সরদার রুহুল আমিন, ফারুকুজ্জামান ফারুক, আক্তারুজ্জামান, সেকেন্দান আলী বাদশা ও রফিকুল ইসলাম। যুগ্ম আহবায়ক শফিউল আলম সুজনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক দলের আহবায়ক লিয়াকত হোসেন, সদস্য সচিব আঃ কাদের, শ্রমিক দলের সভাপতি নূরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক আঃ রহিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম ছরোয়ার লিটন, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, এস এম শিমুল হোসেন, ছাত্র দলের সিনিঃ যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, কৃষকদল নেতা অলিউল ইসলাম টুটুল এবং ৫ সংগঠনের সকল ইউনিয়ন আহবায়ক ও সদস্য সচিববৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ৩ নভেম্বরের সমাবেশ সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Tag
আরও খবর