ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

রাজশাহীতে জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ

মোঃ আবু রায়হান ( Contributor )

প্রকাশের সময়: 29-10-2024 04:09:40 pm

রাজশাহীতে সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে, পরিচয় সংস্কৃতি সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী কলেজের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানের উদ্বোধন করেন ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আলী রায়হানের বাবা মোসলেম উদ্দিন। এসময় আরেক শহীদ সাকিব আনজুমের বাবা মাইনুল হকও উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী, কথাশিল্পী ড. নাজিব ওয়াদুদ, অধ্যাপক ড. শিখা সরকার ও কবি সায়ীদ আবুবকর।

 

অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ড. আবু নোমান। সভায় বক্তারা সাংস্কৃতিক ও রাজনৈতিক আধিপত্যবাদকে মোকাবিলায় লেখালেখির গুরুত্ব তুলে ধরেন। বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য জুলাই বিপ্লবের চেতনায় আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। পরে দ্রোহের কবিতা পাঠ করেন অংশগ্রহণকারীরা।

আরও খবর