শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন পীরগাছায় জমি নিয়ে বিরোধে গাছ ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ লোহাগাড়ায় বিদ্যুতের ভয়াল স্পর্শে হেফজ ছাত্রের মৃত্যু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট , কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার এক সুদীর্ঘ ইতিহাসের ধারক ও বাহক - এমপি জাহাঙ্গীর আলম ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান হলেন জয়পুরহাটের টুটুল ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার পীরগাছা বিএম কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব হোসেনকে সংবর্ধনা *কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪

হবিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন


“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২-ইং শুরু হয়েছে। 


শনিবার (১৯নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।


সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম বলেন, সরকারের উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন। তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রফিকুল ইসলাম ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।


প্রধান অতিথি পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারী ও বেসরকারী ৪৩টি প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়। এ উপলক্ষে ডিজিটাল কুইজ, রোবটিক ওয়ার্কশপ, ম্যাথস অলিম্পিয়াড ,স্মার্ট বাংলাদেশ, বিজ্ঞান জাদুঘর বাসের মাধ্যমে প্রদর্শনী, ও সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন বুয়েটের অধ্যপক কায়কোবাদ।

আরও খবর