বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

সারিয়াকান্দিতে বৃষ্টির কারণে বাড়ছে মরিচ চাষে খরচ

বগুড়া সারিয়াকান্দিতে কয়েক দিনের টানা বৃষ্টিতে কৃষকদের মরিচ চাষে খরচ বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। পচারি রোগে মরিচ গাছ মরে যাওয়ায় কয়েক দফায় লাগাতে হয়েছে চারা। মরিচের চারা সংগ্রহ করতেও বিপাকে রয়েছেন কৃষকরা। বৃষ্টির জন্য আগাম মরিচ বাজারজাত করতে পারছেন না তারা। সংকট মোকাবেলায় কৃষকদের ৫০ হাজার কোকোপিটের মরিচের চারা সরবরাহ করবে বগুড়া জেলা পল্লী উন্নয়ন একাডেমি। সারাদেশে বিখ্যাত বগুড়া সারিয়াকান্দিতে প্রতিবছরের ন্যায় এ বছরও কৃষকরা আগাম জাতের হাইব্রিড মরিচ জমিতে রোপণ করেছেন। রোপণের সময় অনুযায়ী কৃষকেরা সঠিক সময়ে কাঁচা মরিচ বাজারজাত করতে পারছেন না। কারণ হিসেবে কৃষকরা জানিয়েছেন, অসময়ের টানা বৃষ্টিতে তাদের রোপণকৃত মরিচের চারাগাছগুলো ঠিকমতো বেড়ে উঠতে পারেনি এবং জোয়ার নষ্ট হয়েছে। ফলে সঠিক সময়ে মরিচ গাছে মরিচ ধরেনি। তাছাড়া টানা বৃষ্টির কারণে বেশিরভাগ মরিচ গাছে পচারি রোগ ধরে তা নষ্ট হয়েছে। তাই মরে যাওয়া মরিচ গাছের যায়গায় আবারো নতুন করে বেশ কয়েকবার মরিচ গাছ রোপণ করতে হয়েছে। উপজেলার চরাঞ্চল ঘুরে দেখা গেছে, বেশ কয়েকজন কৃষক তাদের নষ্ট হওয়া মরিচ ক্ষেত নতুন ভাবে চাষ করে আবারও মরিচ গাছ রোপণ করছেন। কেউবা ২ থেকে ৩ বারও মরিচ গাছ রোপণ করেছেন। তাছাড়া অতিবৃষ্টির কারণে কৃষকদের মরিচ গাছে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হচ্ছে। এতে মরিচ গাছে গত বছরগুলোর তুলনায় অনেক বেশি পরিমাণে কীটনাশক স্প্রে করতে হচ্ছে। তাছাড়া অতিবৃষ্টির কারণে জমিতে বারবার নিড়ানি দেয়ার জন্য শ্রমিক খরচও বেশি হচ্ছে। এতে এ বছরের মরিচ চাষে কৃষকের গত বছরগুলোর চেয়ে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে বারবার মরিচের চারা লাগানোর ফলে এলাকায় এখন হাইব্রিড জাতের মরিচের চারার সঙ্কট দেখা দিয়েছে। এ সংকট থেকে উত্তোরণে বগুড়া জেলা পল্লী উন্নয়ন একাডেমি কৃষকদের মাঝে ৫০ হাজার উন্নত জাতের কোকোপিটের মরিচের চারা সরবরাহ করার পদক্ষেপ নিয়েছে। ২ বার মরিচের ক্ষেত নষ্ট হওয়ার পর উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নয়া পাড়া গ্রামের কৃষক খাজা আকন্দ (৫৫) নতুন কওে আবারও জমি তৈরি করছেন মরিচ চাষের জন্য। অসময়ের অতিবৃদ্ধর কারণে ২ বার করে লাগানো মরিচ গাছ তার নষ্ট হয়েছে। ৩০ শতক জমিতে প্রতিবার মরিচ চাষ করতে তার ১৫ হাজার টাকা করে লোকসান গুনতে হয়েছে। পুনরায় শেষবারের মতো তিনি মরিচ চাষের জন্য জমি প্রস্তুত করছেন। তবে চারা সংগ্রহ নিয়ে তিনি দু:চিন্তায় আছেন। একই এলাকার কৃষক আব্দুল মান্নান তার ৫ বিঘা জমিতে গত বছর মরিচ চাষ করে ২ লাখ টাকা লাভ পেয়েছেন। এ বছর অতিবৃষ্টির কারণে তার ৫ বিঘা জমিতে ৬০ হাজার টাকা খরচ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া সঠিক সময়ে তিনি কাঁচা মরিচ বাজারজাত করতে পারছেন না। সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত বছর এ উপজেলায় ৩১১০ হেক্টর জমিতে ৪ হাজার ৭৫০ মেট্রিক টন শুকনা মরিচ উৎপন্ন হয়েছিল। এ বছর মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩৫০ হেক্টর। যা ৩০৫০ হেক্টর জমিতে উৎপন্ন হয়েছে এবং চলমান রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জানান, মরিচ গাছের পচনরোধ করতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। বগুড়া জেলা পল্লী উন্নয়ন একাডেমির চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের পরিচালক ড. মো. আব্দুল মজিদ জানান, চরের কৃষকদের উন্নয়নে কাজ করা সরকারি প্রতিষ্ঠান পল্লী উন্নয়ন একাডেমি ক্ষতিগ্রস্থদের ৫০ হাজার মরিচ চারা বিতরণের উদ্যোগ নিয়েছে। বন্যা পরবর্তী সঙ্কট মোকাবিলায় ফসল নষ্ট হওয়া জমিগুলো দ্রুত চাষের আওতায় আনতে কোকোপিটে উচ্চফলনশীল মরিচ চারা উৎপাদন করছে তারা।
Tag
আরও খবর