সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

নরসিংদীতে সেপটিকব ট্যাংকিতে মিলল তিন বছরের শিশুর মরদেহ।

নরসিংদীতে এক বাড়ির সেপটিক ট্যাংক থেকে তিন বছরের  এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মৃত শিশুর নাম আশরাফুল ইসলাম।


শনিবার (১৯ নভেম্বর)  শনিবার দুপুরে নিসিংদী সদরের  চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়ার সোনাতলা এলাকার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত আশরাফুল ইসলাম শিবপুর উপজেলার কারারচর এলাকার আলকাজ ইসলামের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আশরাফের বাবা আলকাজ দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কারারচর এলাকায় থাকেন।


আশরাফ তার মা আম্বিয়া বেগমের সঙ্গে ঘোড়াদিয়ার সোনাতলা এলাকায় থাকত। মা আম্বিয়া ভিক্ষা করে সংসার চালান।


আজকে আম্বিয়ার শরীর ভালো না থাকায় তিনি ভিক্ষা করতে যাননি। সকাল ১০টায় ছেলেকে রুটি খাওয়ানোর পরে সে বাইরে খেলতে যায়। পরে দুপুরে বাড়ির পাশের সেপটিক ট্যাংকে একটি বাচ্চা পরে থাকার খবর পেয়ে গিয়ে দেখেন তার ছেলে আশরাফ ভেতরে ভেসে রয়েছে।পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, সেপটিক ট্যাংকটি ১০ থেকে ১২ ফুট গভীর ছিল। এর ভেতরের জমা পানিতে শিশুটি ভেসেছিল। আমরা ২০ মিনিটের চেষ্টায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকের পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে।নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag
আরও খবর