গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ডোমারে জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী লগি-বইঠার তাণ্ডবে নির্মমভাবে শাহাদাৎ বরণকারী শহীদদের স্মরণে ও খুনিদের বিচারের দাবিতে নীলফামারীর ডোমারে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

সোমবার (২৮শে অক্টোবর) বিকাল ৩টায় শহরের বাটার মোড়ে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার।

জামায়াতে ইসলামীর ডোমার উপজেলা আমীর খন্দকার মোঃ আহমাদুল হক মানিকের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মোঃ আব্দুল হকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর ও সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুল হাকিম, পৌর আমীর মোঃ নুর কামাল, সেক্রেটারী মোঃ সোহেল রানা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮শে অক্টোবর রাজধানী ঢাকায় আওয়ামী লগি-বইঠার তাণ্ডবে নির্মমভাবে শাহাদাৎ বরণকারী শহীদদের স্মরণ সহ তাদেরকে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে, উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থল বাটার মোড়ে সমবেত হয়।

Tag
আরও খবর