কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনিতে ২য় দিনে ৭৭৯ জনকে এইচপিভি ভ্যাকসিন প্রদান

আশাশুনি উপজেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশান ক্যাম্পেইন ২০২৪ এর দ্বিতীয় দিনে ৭৭৯ ছাত্রীকে টিকা প্রদান করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে টিকা দেওয়া হয়। 

উপজেলার সকল ইউনিয়নে ২৪ অক্টোবর থেকে ১৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান ও ইপিআই ক্যাম্পে দু' পর্যায়ে এই টিকা দেওয়া হচ্ছে। উদ্বোধনী দিনে ২১ টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়। টার্গেট ছিল ৫৮৬ জন, অর্জিত হয় ৫৩৪ জনকে। 
রবিবার (২৭ অক্টোবর) আশাশুনি সদর ইউনিয়ন, শ্রীউলা, কাদাকাটি, বড়দল ও খাজরা ইউনিয়নের ১৫টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়। এসব কেন্দ্রে টিকাদানের টার্গেট ছিল ৯৭৮ জন। অর্জিত হয়েছে ৭৭৯ জন। বাকী ১৯৯ জনকে বাকী সময়ের মধ্যে টিকা প্রদানের টার্গেট রয়েছে। প্রত্যেক ইউনিয়নে দায়িত্বরত সহকারী ইন্সপেক্টরবৃন্দ ও ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টরবৃন্দ সুপারভিশনের দায়িত্বে ছিলেন। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা ও অন্যান্য কর্মকর্তাগণ বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
Tag
আরও খবর