নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

কলকাতায় সড়ক দুর্ঘটনায় আশাশুনির সাবেক ভাইস চেয়ারম্যান অসীম নিহত

আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে ভারতের কলকাতার কল্যানী মহাসড়কে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। তিনি আশাশুনি গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তীর ছোট ছেলে।

নিহত অসীম চক্রবর্তীর শ্যালক অনল ব্যানার্জী জানান, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে কল্যাণীর বাসা থেকে সাইকেলযোগে শ্যালক উত্তমের ব্যবসা প্রতিষ্ঠান যাওয়ার পথে দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর অসীম বরণ চক্রবর্তী পালিয়ে ইন্ডিয়ায় চলে যান। সেখানে তিনি তার দুই পুত্রের সাথে কল্যাণী শহরে নিজের বাড়িতে বসবাস করতেন।  তিনি বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও মানবকন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সাতক্ষীরা প্রেসক্লাবে একাধিকবার বিভিন্ন পদে নির্বাচন করে নির্বাচিত হন।
অসীম বরণ চক্রবর্তীর অকাল প্রয়াণে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সেক্রেটারী রণজিৎ কুমার বৈদ্য, সদর দূর্গা মন্দির কমিটির সভাপতি সমীর রায়, সেক্রেটারী পরেশ অধিকারী, সদর কালী মন্দির কমিটির সভাপতি দীপন মণ্ডল, সেক্রেটারী বরুণ মণ্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুবোধ চক্রবর্তী, কালি পদ রায়, সমিরণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হিরো লাল বিশ্বাসসহ সকল ইউনিয়ন কমিটির সভাপতি, সেক্রেটারী ও নেতৃবৃন্দ।


Tag
আরও খবর