অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষক সমিত চন্দ্র নাথ (৬১) মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় বড়লেখা পৌরসভার বরাইগ্রাম এলাকায় সওজের চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে তিনি বাড়ি ফিরছিলেন। কিন্তু, এর আগেই ঘাতক পিকআপ কেড়ে নিল তার প্রাণ।

তিনি উপজেলার দাসেরবাজার ইউনিয়নের তালুকদারপাড়ার মৃত সত্যেন্দ্র চন্দ্র নাথের ছেলে এবং বিয়ানীবাজার উপজেলার লাউতা বহুমুখী হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। জানা গেছে, সমিত চন্দ্র নাথ শুক্রবার বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন। সন্ধ্যার দিকে মোটরসাইকেলে তিনি বাড়ির উদ্দেশ্য রওয়ানা দেন। বারইগ্রাম এলাকায় তার মোটরসাইকেলকে দ্রুতগামী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে প্রেরণ করা হয়। সিলেট রাগিব-রাবিয়া মেডিকেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম জানান, শনিবার সকালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় তারা লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।

আরও খবর