বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বড়লেখায় আগুনে পুড়ল গোয়ালঘর ও খড়ের গাদা

বড়লেখায় এক প্রবাসীর বাড়ির গোয়ালঘর ও খড়ের গাদায় আগুন লেগে পুড়ে গেছে। শুক্রবার রাত একটার দিকে উপজেলার রুকনপুর গ্রামের দুবাই প্রবাসী মুহিবুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক একটার দিকে দুবাই প্রবাসী মুহিবুর রহমানের বাড়ির খড়ের গাদায় আগুন লাগে। আগুন গোয়ালঘরেও ছড়িয়ে পড়ে। আগুনের শব্দ শুনে পরিবারের লোকজনের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে তারা দেখেন, আগুনে গোয়ালঘর ও খড়ের গাদা পুড়ছে। তাদের হাল্লা চিৎিকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।
বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামীম মোল্লা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিভিয়েছি। অল্প একটু খড় পুড়েছে। আর পাশে গোয়ালঘর ছিল। গোয়ালঘরের চারপাশ খোলা ছিল। টিনও বেশ পুড়েনি। আগুনে তেমন ক্ষতি হয়নি।

আরও খবর