পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

"সবুজ বাংলাদেশ"র লক্ষ্য সবুজে ঘেরা বাংলাদেশ

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 26-10-2024 02:42:26 pm

সবার জন্য পরিবেশ গড়বো মোরা সবুজ দেশ” স্লোগান সামনে রেখে শিবচর উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসুচির অংশ হিসেবে উপজেলার বাশকান্দি ইউনিয়নে বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করেছে সবুজ বাংলাদেশ সংগঠন। জাতীয় পরিবেশবাদী ও কৃষি উন্নয়ন ভিত্তিক এই সংগঠন শনিবার (২৬ অক্টোবর) বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলদ ও ভেষজ উদ্ভিদ চারা রোপন করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের শিবচর উপজেলা শাখার সভাপতি আনন্দ সাহা, সেক্রেটারি আলিম শিকদার হৃদয় এবং অন্যান্য সদস্যগন। আলিম শিকদার জানান,

২০১৭ সালে তাদের হাত ধরে যাত্রা শুরু করে সবুজ বাংলাদশ। পরিবেশ উন্নয়ন,কৃষি উন্নয়ন, যুব উন্নয়ন, মাদক বিরোধী আন্দোলন নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। করোনা কালীন সময়ে সবুজ বাংলাদেশ ৪২ টি লাশ দাফন ও নিম্নবৃত্ত ও মধ্যবিত্ত প্রায় ৫০০০ হাজার পরিবারের মাঝে সবুজ বাংলাদেশ এর ফুড ব্যাংক এর মাধ্যমে রাতের অন্ধকারে খাদ্য বিতরন ও করোনাকালীন আনুষাঙ্গিক সার্বিক সেবার মাধ্যমে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন। শুধু তাই নয় দেশের সামাজিক প্রেক্ষাপটে বিরল মানবিক সংগঠন হিসেবে সাধারণ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে সবুজ বাংলাদেশ। তাদের এই কাজের পুরস্কার হিসেবে তারা ২০২০ সালে ওআইসি কর্তৃক জাতীয় ভলান্টিয়ার এওয়ার্ড। এর আগে সবুজ বাংলাদেশ ২০১৯ সালে জাতীয় পরিবেশ পদক লাভ করে।


যুব উন্নয়নের ক্ষেত্রে যুবক ও নারী মিলে প্রায়  ৬০০  সদস্যদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে উদ্যেগক্তা সৃষ্টি এবং  বেকারত্ব রোধে অবদান রেখেছে এই সংগঠন।  এখন পর্যন্ত তারা প্রায় ৫ লক্ষাধিক বৃক্ষ রোপন করেছেন। তিনি আরও জানান বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ১০ হাজারের বেশি অতিক্রম করেছে এবং তারা কাজ করে যাচ্ছে দেশের ৩৫ টি জেলায় ও ৭৫ টি শাখায়। বাংলাদেশের ৬৪ জেলায় ও ৪৯২ টি উপজেলায় সবুজ বাংলাদেশ এর কার্যক্রম প্রসারিত করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯২ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে