নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পিং উদ্বোধন

আশাশুনি উপজেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশান ক্যাম্পেইন ২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পে সেন্ট্রাল ক্যাম্প উদ্বোধন করা হয়। পরে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা। এসময় উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন তার সাথে ছিলেন। 
উপজেলার সকল ইউনিয়নে ২৪ অক্টোবর থেকে ১৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান ও ইপিআই ক্যাম্পে দু' পর্যায়ে এই টিকা দেওয়া হবে। উদ্বোধনী দিনে ২১ টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়। টার্গেট ছিল ৫৮৬ জন, অর্জিত হয়েছে ৫৩৪ জনকে। উদ্বোধনী দিনে কোন কোন কেন্দ্রে (ক্যাম্পে) টিকা গ্রহনে অনীহা বা নেগেটিভ ধারনায় বেশ কিছু ছাত্রী টিকা নেয়নি বলে জানাগেছে। বুধহাটা ইউনিয়নের নৈকাটি দাখিল মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১২০ জন টার্গেট ছিল, কিন্তু ১২ জন টিকা গ্রহন করেনি। একেন্দ্রে সুপারভিশনের দায়িত্বে ছিলেন, হেলথ ইন্সপেক্টর (ইনচার্জ) আবু মুছা। টিকা প্রদান করেন স্বাস্থ্য সহকারী নাদিমুজ্জামান ও সৌরভ গুহ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা জানান, প্রতাপনগরের একটি মাদ্রাসা কেন্দ্রে ১৩ জনের টিকা দেওয়া হবে বলে রেজিস্ট্রেশন করানো হলেও বৃহস্পতিবার তারা টিকা নেয়নি। অসচেতনা দূর করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Tag
আরও খবর