কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন

গলাচিপায় ঘূর্ণিঝড় 'ডানা' মোকাবিলায় ১১৮ সাইক্লোন শেল্টার প্রস্তুত

ঘূর্ণিঝড় ‘ডানা’ এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় উপজেলা গলাচিপায় ভারি বৃষ্টিপাত ও দমকা হাওয়া শুরু হয়েছে।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন। এদিকে বেলা যত বাড়ছে ঝড়ো আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।



আবহাওয়া অধিদপ্তর থেকে পায়রা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।


ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান। বৃহস্পতিবার সকালে ১০টায় ঘূর্ণিঝড় 'ডানা' মোকাবিলায় উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, থানা অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর সাত্তার হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন এনজিও এর প্রতিনিধিগণ এবং গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।


প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় মোট ১১৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে ৮৩ হাজার ৮৯২ জনের ধারণক্ষমতা রয়েছে। প্রয়োজনীয় শুকনা খাবার মজুদ রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।


এছাড়া ৬টি উপকমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য সিপিপি, যুব রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করা হয়েছে। এছাড়াও তিনি ঘূর্ণিঝড় ডানা নিয়ে বিভিন্ন আলোচনা ও সকলকে সচেতন থাকার নির্দেশনা প্রদান করেন।

আরও খবর