কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন

খেয়ার টাকা খেয়ায় দিন ঘাটের টাকা ঘাটে দিন এই স্লোগানে মুখরিত গলাচিপা

 পটুয়াখালীর গলাচিপা হরিদেবপুর খেয়া ঘাটের মাঝিরা তাদের দাবি আদায়ের জন্য  মিছিল নিয়ে গলাচিপার সেনাবাহিনী ক্যাম্পে উপস্থিত হয়ে একটি আবেদন করেন। মাঝিদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন গলাচিপার সর্বস্তরের মানুষ। ২৩ অক্টোবর বুধবার সকাল ১০টার সময় তাদের পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করে বদরপুর খেয়া ঘাট সমবায় সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম ও সাধারন সম্পাদক মোঃ আল আমিন এর নেতৃত্বে খেয়াঘাট থেকে এক মিছিল নিয়ে সেনাবাহিনী ক্যাম্পে এসে এই আবেদন পত্র জমা দেন তারা। এই দাবি আদায়ের জন্য মাঝিদের পাশে থেকে  সার্বিক সহযোগিতা করেন মোঃ মোস্তাফিজুর রহমান মিরন। মাঝিরা জানান আমরা আগে নৌকায় ৩ টাকা নিতাম আর ইজারাদার ৭ টাকা নিত কিন্তু এখন সব টাকা ইজারাদার নেয় এবং ইজারাদার আমাদের মাসে ২০ হাজার টাকা দেয়। তেল খরচ সহ আমাদের আনুসঙ্গিক সব খরচ বাদ দিয়ে ৭ হাজার ৭ শ টাকা থাকে, তা দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পরেছে। আমরা পরিবারের সদস্যদেরকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তারা আরো জানান আমাদের এই একটিই দাবি আমরা আগে যেভাবে নৌকায় ৩ টাকা নিতাম সেরকম নিতে পারলে পরিবারের সদস্যদেরকে নিয়ে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো। বদরপুর খেয়া ঘাট সমবায় সমিতির সভাপতি জানান  সেনাবাহিনীর সদস্যরা আমাদের অভিযোগ গুরুত্বের সাথে নিয়েছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন ইজারাদার মালিক পক্ষকে ডেকে এই সমস্যার সমাধান করার ব্যবস্থা করবেন।

আরও খবর