নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বাঁধা গ্রেফতার ১


ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদকসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- এএসআই আব্দুল লতিফ, এএসআই শামছুজ্জোহা, রিপন চন্দ্র সরকার, শাহিন আলম ও আমিরুল ইসলাম। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন। এঘটনায় এসআই আক্তারুজ্জামান মিয়া বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮০/৯০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।


পুলিশের এজহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল মাদক বেচা কেনার খবর পেয়ে উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তোতার মোড় এলাকায় অভিযান চালায়। ওই সময় ঘটনাস্থল থেকে জামাল হোসেন ও অজ্ঞাত নামা আরেকজনকে গাঁজাসহ আটক করে। আটককৃত দুইজনকে থানায় নিয়ে আসার সময় আসামীরা গ্রেফতার এড়াতে চিৎকার শুরু করে। আটককৃতদের চিৎকারে সেখানে ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল জড়ো হয়ে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের উপর হামলার খবর পেয়ে থানা থেকে আরেকটি টিম ঘটনাস্থলে পৌছে আশপাশের এলাকায় অভিযান চালায়। পরে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জুবায়ের আহাম্মেদ সিয়াম (২৪)কে পুলিশ আটক করতে সক্ষম হয়। আটক সিয়াম উচাখিলা ইউনিয়নের আলীনগর গ্রামের বদরুল হক বাবলুর ছেলে।


ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, এ ব্যাপারে ৩৪ জনের নাম উল্লেখ করে কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



আরও খবর



6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১৯ ঘন্টা ২১ মিনিট আগে