‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে এইচপিডি টিকা ক্যাম্পেইন উপলক্ষে চা বাগান ব্যবস্থাপকদের নিয়ে এ্যাডভোকেসি সভা

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ সভা


'এক ডোজ এইচপিভি টিকা দিন জরায়ুমূখ ক্যান্সার রুখে দিন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রথমবারের মতো জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ (এইচপিডি) টিকা ক্যাম্পেইন উপলক্ষে এক অ্যাডভোকেসি সভা চা বাগান ব্যবস্থাপকদের নিয়ে পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফ সিলেট বিভাগীয় অফিসের উদ্যোগে এ এ্যাডভোকেসি সভা  আয়োজন করা হয়।

সোমবার (২১ অক্টোবর) গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হোটেলের পানশালায় দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ টি এসোসিয়েশন সিলেট শাখার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  স্বাগত বক্তব্য রাখেন, ইউনিসেফ হেলথ অফিসার ডা. মীর্জা এলাহি।

অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন ইউনিসেফ অফিসের এইচপিডি টিকা ক্যাম্পেইন কনসালটেন্ট শেখ আলী হায়দার আজম, ইউনিসেফ সিলেট অফিসের চিফ ফিল্ড অফিসার কাজী দিল আফরোজ ইসলাম, বাংলাদেশ টি এসোসিয়েশনের লেবার স্বাস্থ্য ও ওয়েলফেয়ার উপ-কমিটির আহবায়ক ও ফিনলে টি কম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, ইসলামী ফাউন্ডেশনের মৌলভীবাজার শাখার উপ-পরিচালক মো. ফারুক আলম প্রমুখ।

জরায়ুমূখ ক্যান্সার প্রতিরোধ এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত. নিরাপদ ও কার্যকর এই দিবসটিতে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছরের বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা অধিকতর কার্যকর। এ লক্ষ্যে ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮দিন ব্যাপী জাতীয় এ দিবসটির কার্যক্রম চলবে। 

উল্লেখ্য যে, জরায়ুমুখ ক্যানসার হয় এক ধরনের ভাইরাসের আক্রমণে, যার নাম প্যাপিলোমা ভাইরাস। সাধারণত এই ভাইরাসটি ছড়ায় ওই ভাইরাস আছে এমন কারও সাথে যৌন মিলনের ফলে। যৌন মিলনের সময় পুরুষদের কাছ থেকে নারীদের দেহে এই ভাইরাসটি ঢুকে যায়। তবে ভাইরাস শরীরে ঢোকার সঙ্গে সঙ্গে ক্যানসার হয় না। ক্যানসার হতে বেশ কয়েক বছর লাগতে পারে।

২০২০ সালের ইন্টারন্যাশনাল এজেন্সি অব রিসার্স অন ক্যানসার-এর (আইএআরসি) এর তথ্য মতে, বাংলাদেশে প্রতি বছর  বিশ্বে লক্ষাধিক নারী জরায়ুমুখ ক্যানসারে আক্রান্তহন এবং যার মধ্যে তিন লক্ষ মৃত্যুবরণ করেন সার্ভিকাল ক্যানসার বা জরায়ুমুখ ক্যানসারে। বাংলাদেশেও প্রতি বছর এক লক্ষ নারীদের মধ্যে ১১জন জরায়ুমূখ ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রতি বছর প্রায় ৪,৯৭১ জন নারী মৃত্যুবরণ করেন।


Tag
আরও খবর