‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের ধাক্কায় বিদেশী নারী পর্যটক গুরুতর আহত

  • আহত পর্যটক নেদারল্যান্ডের নাগরিক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের ধাক্কায় তোসকা মারিয়ান (৬০) (Tosca Marianne) নামে একজন বিদেশী নারী পর্যটক গুরুতর আহত হয়েছেন। আহত পর্যটক নেদারল্যান্ডস এর নাগরিক। 

সোমবার দুপুরে উপজেলার শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের টি মিউজিয়ামের সামনে ঘটনাটি ঘটে। আহত পর্যটককে প্রথমে ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালো রেফার করেন। 

বিদেশী পর্যটকের সাথে থাকা ট্যুর গাইড মো. ইউসুফ বলেন, বিদেশী নারী পর্যটক গত ১৮ অক্টোবর শ্রীমঙ্গলে এসেছিলেন। আজ বেলা ২ টার দিকে শ্রীমঙ্গল ভানুগাছ সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে শ্রীমঙ্গল শহরের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক বাইসাইকেলের পেছনে ধাক্কা দেয়৷ ঘটনাস্থল থেকে আমরা পর্যটককে গুরুতর আহত অবস্থায় প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার মুঠোফোনে বলেন, বেলা ২টার দিকে এক বিদেশী নারী পর্যটককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পর্যটকের মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অনেকগুলো সেলাই লেগেছে। বুকেও পিঠেও বেশ ইনজুরী হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজারে রেফার করেছি।

শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ এর ইনচার্জ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাই। নেদারল্যান্ডস থেকে আসা ওই পর্যটককে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। বালুবাহী ট্রাকটি জব্দ করে শ্রীমঙ্গল থানায় নেয়া হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছেন।

Tag
আরও খবর