পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পৃথক দাবিতে কর্মসূচি, রাজধানীতে যানজটের আশঙ্কা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-10-2024 03:47:03 am

একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ যুক্ত করে ‘কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নামছেন একদল শিক্ষার্থী। সংগৃহীত ছবি



পৃথক দাবিতে রাজধানীতে আজ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কয়েকটি সংগঠন। এর মধ্যে চাকরিতে ৩৫ প্রত্যাশীদের অবস্থান, সাত কলেজের মানববন্ধন ও বিক্ষোভ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন কর্মসূচি রয়েছে। রাজধানীতে এসব কর্মসূচির কারণে যানজটের আশঙ্কা করছেন অনেকে।


জানা গেছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রসমা‌জ। সোমবার বেলা ১১টায় এ কর্মসূচিতে দল-মত-জাতি-বিদ্বেষ ভুলে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে তারা।


একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ যুক্ত করে ‘কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নামছেন সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা সকাল ১১টায় নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করবেন।


এছাড়া বেলা ১১টায় পাঁচ দফা দাবি আদায়ে ডেমরা স্টাফ কোয়ার্টার, চিটাগাং রোড, সাইনবোর্ড, মাতুয়াইল ও শনির আখড়া থেকে যাত্রাবাড়ী এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্র-জনতা।


তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—রাজধানীতে অসহনীয় যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ, বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জুলাই বিপ্লবে ছাত্র-জনতা হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচার ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ।


মানববন্ধনে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, লেখক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী ও স্বৈরাচার পতন আন্দোলনে ভূমিকা রাখা জনপ্রতিনিধিরা।

আরও খবর
6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ ঘন্টা ১৭ মিনিট আগে