রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব নোয়াখালীর বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন

বিপদে পড়লে যে আমল করবেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-10-2024 12:56:49 am

জীবনে চলার পথে সব সময় মানুষের অনুকূলে থাকে না। নানা সময় বিপদ সামনে চলে আসতে পারে। এ সময় অনেকেই ঘাবরে যায়। আর এতেই ঘটে বিপত্তি। হঠাৎ বিপদ সামনে চলে এলে ভাবনার কিছু নেই। বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চান। তিনি চাইলে মুহূর্তেই বিপদ থেকে মুক্তি দিতে পারেন।



মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করেন, ‘‌নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন-সম্পদ-প্রাণ ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবো। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। যারা তাদের ওপর কোনো বিপদ-আপদ আসে; তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে তার দিকেই ফিরে যাব।' (সুরা বাকারা: আয়াত ১৫৫-১৫৬)


বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাব্য জাগতিক প্রচেষ্টা চালাতে হবে এবং ধৈর্যধারণ করতে হবে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ধৈর্য সমস্যা সমাধানে দারুণ ভূমিকা রাখে। পবিত্র কোরআনে মহান আল্লাহ ধৈর্যশীলদের সফল উল্লেখ করে বলেন, ‘আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই সফলকাম।’ (সুরা মুমিনুন: ১১১)


পাশাপাশি আল্লাহর ভয় অন্তরে জাগরূক রাখতে হবে। আল্লাহ কোনো না কোনো সমাধান বের করে দেবেন।


পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ তৈরি করে দেন।’ (সুরা তালাক: ২)


বান্দার কাজ সম্ভাব্য সব উপায় অবলম্বন করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন। এরশাদ হয়েছে, ‘আর আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে, (তখন বলে দিন) নিশ্চয়ই আমি খুবই কাছে। কোনো বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ইমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে।’ (সুরা বাকারা: ১৮৬)

আরও খবর