পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

কাদেরকে ধরিয়ে দিতে পারলে ‘পুরস্কার’ দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-10-2024 10:53:42 am

© সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করা হবে। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে যদি কেউ কাদেরের অবস্থান জানাতে পারেন, তবে তাকে পুরস্কৃত করা হবে। 


শনিবার (১৯ অক্টোবর) রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 


ব্রিফিংকালে এক সাংবাদিক ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে কোনো তথ্য নেই।


কিন্তু আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন। যদি আমাকে ওবায়দুল কাদের কোথায় আছেন তা জানাতে পারেন, আমি আপনাদের একটি পুরস্কার দেবো। আপনারা আমাদের অনেক তথ্য দিতে পারেন।’

তিনি আরো বলেন, গত ৫ থেকে ৭ আগস্টের মধ্যে দেশের কোনো কার্যকর সরকার ছিল না। এই সময়ে অনেক আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে চলে গেছেন।


ওই ব্রিফিংয়ে আরেক সাংবাদিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে গ্রেপ্তারের পর ছেড়ে দেয়া হয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই তথ্য সত্য নয়। যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে এখনো কাস্টডিতে রাখা হয়েছে।’


উল্লেখ্য, ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।


তাদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর


6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

৪ ঘন্টা ৩ মিনিট আগে