বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ডাকাতির শাস্তি ভয়াবহ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-08-2022 11:37:36 pm

সংগৃহীত ছবি


মুফতি আবু দারদা :


ধন-সম্পদের নিরাপত্তা লাভ ব্যক্তিজীবনের উন্নতির প্রধান চাবিকাঠি। সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির জন্যও এটি মৌলিক প্রয়োজন হিসেবে বিবেচিত হয়। অন্যের সম্পদের ওপর যেকোনো ধরনের সীমালঙ্ঘনকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। বলপ্রয়োগের মাধ্যমে মানুষের সম্পদ হরণ করাই ডাকাতি। যেভাবে এবং যে নামেই হোক, অন্যায়ভাবে মানুষের সম্পদ ছিনিয়ে নেওয়া হারাম ও কবিরা গুনাহ। খাঁটি তওবা ছাড়া এ গুনাহ আল্লাহ মাফ করবেন না।


চুরিতে মানুষের জান ও ইজ্জত-আবরুর ওপর আক্রমণ করা হয় না, তবে ডাকাতি ও অপহরণের সময় মানুষের জান, মাল ও ইজ্জত-আবরুর ওপর নগ্ন আক্রমণ করা হয়। তাই ইসলাম এ অপরাধের কঠোর শাস্তির বিধান দিয়েছে। পবিত্র কোরআনে ডাকাতদের ‘আল্লাহ ও রাসুলের সঙ্গে যুদ্ধকারী’ এবং ‘পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী’ আখ্যা দেওয়া হয়েছে। ডাকাতদের সম্পর্কে হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের ওপর সশস্ত্র হামলা করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।’ (বায়হাকি)


ডাকাতদের পরকাল তো বরবাদ হবেই, ইহকালেও তাদের কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর যারা আল্লাহ, তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে—তাদের হত্যা করা হবে, অথবা ক্রুশবিদ্ধ করা হবে অথবা তাদের হাত-পাগুলো বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে কিংবা দেশান্তর করা হবে। এটা হলো তাদের পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে মহা শাস্তি।’ (সুরা মায়িদা: ৩৩)


অপরাধের মাত্রা অনুসারে ডাকাতদের শাস্তি দেওয়া হবে। এসব শাস্তি প্রয়োগ করার শর্তসমূহ ফিকহের কিতাবে বিস্তারিত আলোচিত হয়েছে। সব শর্ত পাওয়া গেলে যথাযথ বিধি মোতাবেক আদালতের রায়ের মাধ্যমে এই শাস্তি প্রয়োগ করার কথা বলে ইসলাম।


লেখক: ইসলামবিষয়ক গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৫১ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১২৬ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে