নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

পীরগাছায় মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রংপুরের পীরগাছায় মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার ও সাইফুল আলম সাবুসহ ২৬জন আসামীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার। ২০১৩ সালের ঘটনার জের ধরে চলতি মাসের ১৩তারিখে তাদের নামে মামলাটি করেন উপজেলার সেচাকান্দি গ্রামের ওহেদ বাদশার ছেলে রোকনুজ্জামান।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালে জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামীলীগপন্থী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একটি ঘটনা ঘটে। যার পরিপ্রেক্ষিতে এই মামলাটি করা হয়। কিন্তু ঘটনার দিনে আমাদের এই দুইজন মুক্তিযোদ্ধা কোনক্রমেই উপস্থিত ছিলেন না। এর সঙ্গে কোন সংশ্লিষ্টতা ছিলনা। কিন্তু দীর্ঘ ১০বছর পর উদ্দেশ্যেপ্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে। তারা আরও বলেন, যে ঘটনাটি ঘটেছে তার ন্যায্য বিচার হউক। গণতদন্তের দাবি করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে একটি নিরপক্ষে তদন্তের দাবি করছি। এসময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সুলতান আহমেদ, আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা সন্তান রওশন জামিল ও মুসা মিয়া।

মামলার বাদি রোকনুজ্জামান বলেন, তারা যদি প্রমাণ দিতে পারে তারা নির্দোষ তাহলে আমি মামলা প্রত্যহার করে নেব। এদিকে পীরগাছা থানা ওসি নুরে আলম সিদ্দিকী বিভিন্ন গণমাধ্যমকে জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। 

আরও খবর