‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে ৩২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটক-১

মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩২০ পিস ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকাল দশটায় জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এসআই শামসুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের জনৈক আকিল উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। 

পুলিশ ঘটনাস্থল থেকে পালানোর সময় নজরুল ইসলামকে আটক করে। এ সময় আটককৃত ব্যক্তিকে তল্লাশি করলে তার পরনের লুঙ্গির কোছা থেকে ১১৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

পরবর্তীতে পলাতক আকিল উদ্দিনের ঘরে তল্লাশি করে তার খাটের নিচ থেকে আরও ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মো: মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আটককৃত নজরুল ইসলাম এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag
আরও খবর