ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

দোহারে ভ্রাম্যমাণ আদালতে ১০ জেলেকে সাজা

ঢাকার দোহার উপজেলার নারিশা, মৈনট ও বাহ্রা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযানে দশ জেলেকে আটক করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে ছয় জন জেলেকে দণ্ডবিধি-১৮৬০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১৮ (আঠারো) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আরও চার জনকে বারো হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অভিযান পরিচালনা করা হয়। এ-সময় জব্দকৃত আনুমানিক তিন লক্ষ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ইলিশ নিকটস্থ এতিমখানায় বিতরণ ও ব্যবহৃত নৌকা বাজেয়াপ্ত করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মামুন খান। 


এ-সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। মা-ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ০৩ নভেম্বর পর্যন্ত দোহার উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা৷

আরও খবর