নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

আশাশুনিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষক প্রশিক্ষন কেন্দ্র হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

"ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল খুলনার অতিঃ পরিচালক বিভাস চন্দ্র সাহা। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খামারবাড়ি সাতক্ষীরার উপ পরিচালক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বীনা গবেষণা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, এইও আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ১০০ কৃষক কৃ্ষাণির অংশ গ্রহনে অনুষ্ঠানে ইঁদুরের কারণে সম্পদ নষ্টের হিসাব ও প্রতিকারের উপায় এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা ও উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানে উপজেলার মধ্যে সর্বোচ্চ ইঁদুরের লেজ জমাদানকারী কৃষক আশাশুনি সদরের শাহিনুর ইসলাম ও উদ্বুদ্ধকারী উপ সহকারী কৃষি অফিসার আছাদুল ইসলামকে পুরস্কৃত করা হয়।


Tag
আরও খবর