‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে ২৪ ঘন্টার মধ্যে টমটম চালক খুনের রহস্য উদঘাটন, হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত মিনি টমটম চালক আবুল খায়ের হত্যা মামলার প্রধান আসামি রুবেল আহমদ সাগর ওরফে জসিমকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে পুলিশী প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত আমামিকে কারাগারে প্রেরণ করেন।

থানা সূত্রে জানা যায়, গতকাল সকালে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগানের ১১ নং সেকশন থেকে সকাল সাড়ে ১০টায় মিনি টমটম চালক আবুল খায়েরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় গতকাল একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী সুমনা আক্তার। শ্রীমঙ্গল থানার এফআইআর নং-১৫, জিআর নং-২৪০, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।

মামলা সুত্রে জানা যায়, হত্যাকাণ্ডটি শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়নের কালীঘাট চা বাগানের ভেতর ১২ নম্বর সেকশনের কাঁচা রাস্তার পাশে চা বাগানের সামান্য ভেতরে গত সোমবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৮টা হতে ১৫ অক্টোবর সকাল আনুমানিক ৯টার মধ্যে যেকোন সময় ঘটেছে।

হত্যাকাণ্ডের শিকার আবুল খায়ের (৩১) শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজিপুর এলাকার মৃত আনছর আলীরর পুত্র।

গ্রেফতারকৃত আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিম (৩০) শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পশ্চিম তিতপুর গ্রামের সিদ্দিকুর রহমান এর পুত্র।

 জানা যায়, ভিকটিম আবুল খায়ের পেশায় মিনি টমটম চালক। তিনি প্রবাসী হান্নান সিরাজী এর নিকট থেকে একটি মিনি টমটম (মিশুক) ভাড়া নিয়ে বিগত দেড় মাস যাবত চাল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় গত ১৪ অক্টোবর সকাল আনুমানিক ৯ ঘটিকায় মিনি টমটম নিয়ে ভিকটিম বাসার ভেতর থেকে ভাড়ায় চালানোর জন্য এলাকার উদ্দেশ্যে বের হন। ওইদিন তিনি দুপুর বেলা খাবারের জন্য বাড়িতে না এসে গাড়ি চালাতে থাকেন। রাত্র আনুমানিক সাড়ে ৭ ঘটিকায় গাড়ির মালিক হান্নান সিরাজীর স্ত্রী রোমেনা বেগম এর মোবাইল নম্বর দিয়ে ভিকটিম আবুল খায়ের এর মোবাইল নম্বরে ফোন দিলে ভিকটিম বলেন তিনি দক্ষিণ মুসলিমবাগ গাড়ি নিয়ে আছেন। ভিকটিমের ভাই মোঃ আবুল বাশার রাত আনুমানিক ৮/সাড়ে ৮ ঘটিকায় ভিকটিমকে দক্ষিণ মুসলিমবাগ জাকিরের চা দোকানের সামনে গাড়ি নিয়ে দাড়ানো অবস্থায় দেখতে পান। ভিকটিম রাতে বাসায় না আসায় ভিকটিমের বোন ইয়াছমিন ভিকটিম আবুল খায়েরকে একাধিকবার ফোন দিলে মোবাইল বন্ধ পান। পরে রাতব্যাপী তারা খোঁজাখুজি করেন। পরদিন মঙ্গলবার আনুমানিক ৯ ঘটিকায় কালিঘাট চা বাগানে একটি মরদেহ পাওয়ার খবর শুনে ভিকটিমের স্ত্রীসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে ভিকটিমের মৃতদেহ সনাক্ত করেন।

এসময় শ্রীমঙ্গল থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় অজ্ঞাতনামা আসামীগন ভিকটিমের হাতে, বুকে, মুখে, গলায় চাকু দিয়া একাধিক জায়গায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে লাশ গুম করার জন্য চা বাগানের ভেতরে ফেলে রাখে।

ঘটনার পরপরই নৃশংস হত্যাকান্ডের সহিত জড়িত অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারে শ্রীমঙ্গল থানা পুলিশের একাধিক চৌকস টিম কাজ শুরু করে।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেলের সার্বিক দিক নির্দেশনায় শ্রীমঙ্গল থানার

অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) তৌকির আহমেদ তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী রুবেল আহমেদ সাগর ওরফে জসিমকে সনাক্ত করে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য গতকাল ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৬ ঘটিকায় তাকে আটক করে শ্রীমঙ্গল থানায় ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে ঘটনার বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে আসামীকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করে জানায় যে, সেসহ তার সঙ্গীয় আরও ৩/৪ জন আসামী মিলে গত ১৪ অক্টোবর আনুমানিক রাত ৯ঘটিকার সময় ভিকটিমকে অটোরিক্সাসহ কালিঘাট চা বাগানে নিয়ে যায় এবং ভিকটিমের মিনি টমটম (মিশুক) নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভিকটিম আসামীদের বাঁধা দিলে সকল আসামীগন ধারালো চাকু দিয়া ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। আসামীদের ধারালো চাকুর আঘাতে একপর্যায়ে রক্তক্ষরন হয়ে ভিকটিম মৃত্যু বরণ করলে আসামীগন ভিকটিমের অটোরিক্সা নিয়া চলে যায়। আসামীগন ভিকটিমের পরিচিত হওয়ায় এবং অটোরিক্সা ছিনতাই করার সময় ভিকটিম আসামীদের চিনতে পারায় আসামীগন ভিকটিমকে হত্যা করে। আসামীকে সাথে নিয়ে গতকাল রাত ৪ ঘটিকার সময় আসামীর বসতঘরে অভিযান করিয়া আসামীর সনাক্ত মতে ঘটনার সময় আসামীর পড়নে থাকা একটি ধূসর রংয়ের কাপড়ের ফরমাল প্যান্ট, যাহার সামনের ডান অংশে রক্তের দাগ আছে এবং একটি বেগুনী রংয়ের গোলগলা গেঞ্জি, যাহার কলারের পেছনের অংশ ছেড়া উদ্ধার করে জব্দ করা হয়। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, চমটম চালক খুনের ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করে বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া হত্যা মামলার ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের জন্য শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে রয়েছে বলে তিনি জানান।

Tag
আরও খবর