তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে রাস্তা নিয়ে দ্বন্দ্বে বসতবাড়ীতে হামলা-ভাংচুর, লুটপাট

জামালপুরের সরিষাবাড়ীতে জোরপূর্বক জায়গা দখল করে যাতায়াতের রাস্তা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফুরকান আলম নামে এক ব্যক্তির বাড়ি ঘরে হামলা-ভাংচুর ও লুটতারাজ করছে রুবেল বাহিনী নামে এক সন্ত্রাসীর দল।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে পৌরসভার বাউসী উত্তরপাড়া এলাকায় এঘটনা ঘটে। পরবর্তীতে ঐ দিন রাতেই সরিষাবাড়ী থানায় সন্ত্রাসী রুবেল মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাতসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ফুরকান আলম।

অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়,

বাউসী উত্তর এলাকার আজিজুর রহমানে ছেলে ফুরকান আলম খানের সাথে প্রতিবেশী সোনাহর খানের ছেলে রুবেল মিয়া, আরমান ও বাবুর দীর্ঘদিন যাবত যাতায়াত রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরে সোমবার বিকালে ফুরকান আলম খানের বসতবাড়িতে রুবেল মিয়ার নেতৃত্বে আরমান, বাবু, সাইফুল, ও সাইদ সহ ২০/২৫জন সন্ত্রাসীর দল রাম দা, লাঠিসোটা নিয়ে হামলা করে। এসময় তারা রাম দা দিয়ে কুপিয়ে দুটি বসতঘর তছনছ করে এবং ৪০টি সুপারি গাছের চারা কেটে ফেলে। এছাড়াও ঘর থেকে স্বর্ণ অলংকার সহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এতে তার সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।


ফুরকানের স্ত্রী নাজমা বেগম বলেন, ‘আমরা পরিবারের সকলেই জামালপুরে গিয়েছিলাম একটি বিশেষ কাজে। সেখান থেকে এসে খাওয়া-দাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম ঘরে। হঠাৎই অতর্কিত ভাবে রুবেলের নেতৃত্বে ২০-৩০ জন লোক দেশীয় অস্ত্র রাম-দা লোহার রড, চাইনিজ কুড়াল, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। দুটি ঘর কুপিয়ে তছনছ করেছে এবং যাওয়ার সময় প্রাণ নাশের হুমকি দিয়ে যায়। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান।

এঘটনায় বিষয়ে ফুরকান খান বলেন, ‘চলতি বছরের ১৭ এপ্রিল পৌর মেয়র মনির উদ্দিন এর সহযোগিতায় জোর করে বাড়ির জায়গা দখল করে তাদের যাতায়াতের রাস্তা তৈরি করে নেয়। আমি বিএনপির একজন সমর্থক বলে ওই সময় কিছু বলতে পারিনি। আজ আমার বাড়ির সীমানার জায়গা আমি পুনরুদ্ধার করায়। রুবেল, আরমান ও বাবু তাদের সন্ত্রাসী দলবল নিয়ে অতর্কিত বাড়িতে হামলা করে।

এব্যাপারে অভিযুক্ত রুবেল মিয়ার বক্তব্য নিতে গেলে কাউকে বাড়িতে পাওয়া যায়নি। জানা যায় তাদের পরিবারের সবাই বাড়ি ছেড়ে গাঁ ডাকা দিয়েছেন।

এ-বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ চাঁদ মিয়া বলেন, এমন ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



আরও খবর