‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে একদিনে পৃথক দুই জায়গা থেকে দুই মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ ঘন্টা নিখোঁজ থাকার পর আবুল খায়ের (৩১) নামে এক মিনি টমটম চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ অক্টোবে) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগানের ১১ নং সেকশন এলাকা থেকে চালকের মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। 

খুন হওয়া আবুল খায়ের শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গাজিপুর এলাকার মৃত মোঃ আনছর আলী ছেলে। 

আবুল খায়েরের বড় বোন ইয়াসমিন জানান, গতকাল রাত ১১টা থেকে আবুল খায়েরকে পাওয়া যাচ্ছে বলে গতকাল রাত ৩টায় খবর পান তারা। পরে ভোররাত পর্যন্ত পরিবারের সদস্যরা কালিঘাট রোডসহ আশপাশের বিভিন্ন জায়গা খোঁজ নেন। সকাল পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে আজ মঙ্গলবার সকাল দশটায় শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে ডিউটিরত পুলিশ তখন জিডি নানা নিয়ে বেলা ১২টার পর আসতে বলেন। 

পরিবার সূত্রে জানা যায়, আবুল খায়ের শ্রীমঙ্গল শহরতলীর রামনগর এলাকায় প্রবাসী আব্দুল হান্নানের বাসায় থাকতেন। গত চার মাস আগে আবুল খায়েরের বাবা স্ট্রোকে মারা যান। এরপর থেকে খায়েরের পরিবারের নেমে আসে দুঃখ দুর্দশা। পাঁচ বছরের এক মেয়ে, দশ মাসের এক ছেলে এবং মা-বোন নিয়ে খায়েরের পক্ষে সংসার চালানো কষ্টসাধ্য ছিল। তার পরিবারের এ দুরবস্থা দেখে প্রবাসী হান্নান আবুল খায়ের এর জীবিকা নির্বাহ করে পরিবার চালানোর জন্য এক মাস আগে একটি মিনি টমটম কিনে দেন। আবুল খায়ের ওই টমটম চালিয়ে কোনোরকম সংসার চালাতেন।

উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর হতাশা ঘিরে ধরেছে নিহতের পরিবারকে। নিহত আবুল খায়েরের বোন ইয়াসমিন বলেন, আমার ভাইকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ঘাতকরা হত্যা করেছে। আমাদের পরিবারের আয়ের তেমন কেউ নেই। ছোট ভাই যা আয় করত তা দিয়েই পরিবার চলতো। আমরা আমার ভাইয়ের খুনের সাথে জড়িত সবার উপযুক্ত বিচার চাই। 

নিহতের স্ত্রী সুমনা আক্তার বলেন, আমি আমার স্বামীর হত্যার সাথে জড়িত সবার বিচার চাই। পুলিশ তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনুক।

ছেলে হারিয়ে মা খোদেজা বেগম বিলাপ করে বলেন, আমার সব শেষ হয়ে গেছে, আমি এখন কি নিয়ে বাঁচব? আমার নাতি-নাতনিরা কাকে বাবা বলে ডাকবে? ওদের এখন কে দেখবে?  কারা আমার ছেলেকে নির্মমভাবে খুন করলো! আল্লাহ ওদের মাফ করবে না। আমি ওদের ফাঁসি চাই। আমি আর কিছু চাই না।

এদিকে একই দিন দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ডলুছড়া এলাকা থেকে আনুমানিক ৩৫ বছরের অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ শনাক্ত করা যায়নি। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, টমটম চালকের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছি। আমরা মরদেহ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার পাঠিয়েছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Tag
আরও খবর