কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনির ৯৫ পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত, রবিবার বিসর্জন

আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নের ৯৫ টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ভাবে বিজয়া দশমীর মধ্যদিয়ে শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকল প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে এবারের দুর্গাোৎসব এর পরিসমাপ্তি ঘটবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সার্বিক দিকনির্দশনায় সকল ইউনিয়ন কমিটির সহযোগিতায় পূজামন্ডপ পরিচালনা কমিটি পূজা সম্পন্নে দায়িত্ব পালন করেন। পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি নীলকন্ঠ সোম ও সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্য অন্য সদস্যদের সাথে নিয়ে শান্তিপূর্ন পূজা অনুষ্ঠানে নিরলসভাবে চেষ্টা চালান। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, সেনা বাহিনীর ক্যাপ্টেন ফাহিম, র ্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা, ট্যাগ অফিসারবৃন্দ সার্বক্ষণিকভাবে আইন শৃংখলা রক্ষায় সজাগ দায়িত্ব পালন করেন। এছাড়া প্রতিটি মন্ডপে প্রহরার বিশেষ ব্যবস্থা ছিল।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্য জানান, উপজেলার কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা অনু্ষ্ঠিত হয়েছে। রবিবার বিসর্জনের মধ্যদিয়ে পূজার পরিসমাপ্তি ঘটবে।

Tag
আরও খবর