‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান আতাউর রহমান

গ্রেফতারকৃত আসামী সাবেক মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি মো. জিল্লুর রহমানের ছোট ভাই


মৌলভীবাজারে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় দায়েরকৃত একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান আতাউর রহমানকে জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল শুক্রবার রাত ২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‍্যাব।

শনিবার (১২ অক্টোবর) সকালে আতাউর রহমানকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

গ্রেফতারকৃত আসামী আতাউর রহমান মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক এমপি মো. জিল্লুর রহমানের ছোট ভাই।

গ্রেফতারের দুইদিন আগে (১০ অক্টোবর) পলাতক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের গুদামে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ২৩১ বস্তা চিনি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর নামে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আতাউর রহমান র‍্যাব গ্রেপ্তার করেছে থানায় হস্তান্তর করেছে। তার বাড়ি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুমেন বলেন, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মৌলভীবাজার সদর মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে মৌলভীবাজার সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে