‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সভাপতি

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করুন :  আরিফুল ইসলাম জিয়া


সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণসহ সার্বিক উদ্যোগ গ্রহণের সবাইকে আন্তরিক ও সচেতনতার সাথে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল।

১১ অক্টোবর (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল এর কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট (বিসিকেটি)এর পরিচালক আরিফুল ইসলাম জিয়া।

বিবৃতিতে আরিফুল ইসলাম জিয়া বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। 

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, হিন্দু সম্প্রদায় দুর্গাপূজার উৎসবটি যাতে করে যথাযথ মর্যাদা ও গাম্ভীর্য নিয়ে উদযাপন করতে পারেন এজন্য সবধরনের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার করতে হবে। দেশের কোনো মন্দির বা মণ্ডপে যেন কোনো কুচক্রীমহল পূজা উদযাপনের পরিবেশে বিঘ্ন না ঘটাতে পারে সবাইকে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। 

তিনি বলেন, ‘বাংলাদেশ ঐতিহাসিকভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এ দেশে আবহমানকাল ধরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের ফসল হিসেবে দেশ স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে এবং ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। তা সত্ত্বেও কিছু স্বার্থান্বেষীর অপতৎপরতায় দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তে লিপ্ত হচ্ছে। 

আরিফুল ইসলাম জিয়া আরও বলেন, পলাতক সরকারের চক্রান্তে তাদের লেলিয়ে দেওয়া নেতাকর্মীরা যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে তার জন্য সবাইকে সার্বক্ষণিক সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে