লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বিপিএল শুরু ২৭ ডিসেম্বর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-10-2024 02:55:09 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হবে ২৭ ডিসেম্বর। তার আগে সোমবার (১৪ অক্টোবর) ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট।


ইতোমধ্যে বিপিএলের সাতটি দল চূড়ান্ত হয়ে গেছে। পুরানো চারটি দলের সঙ্গে তিনটি নতুন দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও দলগুলোর নাম জানা গেছে।


পুরানো চার দল হলো রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল। আর নতুন তিন দল ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী। নতুন তিনটি দলের মধ্যে চট্টগ্রাম দ্বিতীয় আসরে অংশ নিয়েছিল। বাকি দুটি দল প্রথমবারের মতো অংশ নিচ্ছে। চট্টগ্রাম পুরানো নাম চট্টগ্রাম কিংস নামেই বিপিএলে ফিরছে।


অন্যদিকে ঢাকার নাম বদলে হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস। যার মালিকানা নিয়েছে চিত্রনায়ক শাকিব খানের চ্যাম্পিয়ন্স স্পোর্টস লিমিটেড।


দীর্ঘদিন পর বিপিএলে রাজশাহী ফিরেছে নতুন নামে। রাজশাহী এবার খেলবে দুর্বার রাজশাহী নামে। ভ্যালেন্টাইন গ্রুপ এ দলটির মালিকানা কিনে নিয়েছে।  


বিপিএলর সাতটি দল: ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম কিংস।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

২৯ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে