‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

রাজনগরে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের এইচপিভি টিকা ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের রাজনগরে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাক্সিন (এইচপিভি টিকা) ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগির।

ক্যাম্পেইনে বিদ্যালয়গামী পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি এবং বিদ্যালয় বহির্ভূত ১০ থেকে ১৪ বছরের সকল কিশোরীদের বিনামূল্যে এক ডোজ 'এইচপিভি' টিকা দেওয়া হবে। 

এ উপলক্ষে বুধবার দুপুরে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে কো- অর্ডিনেশন সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ শাহরিয়ার মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) প্রবাল চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাদেকুল আমিন ভূইয়া, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, কওমি মাদরাসা উন্নয়ন পরিষদের মাওলানা এনামুল হক, রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিছ আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের প্রাতিনিধি বুরহান উদ্দিন প্রমুখ। 

সভায় জানানো হয়, জরায়ু মুখ ক্যান্সার বাংলাদেশের মহিলাদের ক্যান্সারজনিত মৃত্যুর ২য় সর্বোচ্চ কারণ। এ টিকার মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধযোগ্য। এই জরায়ু মুখ ক্যাসার থেকে বাঁচতে এই ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্যাম্পেইনে টিকা নেওয়ার জন্য ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার থাকা জরুরি।

এজন্য বিদ্যালয়গামী পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি এবং বিদ্যালয় বহির্ভূত ১০ থেকে ১৪ বছরের সকল কিশোরীদের অনলাইন জন্ম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয় সভায়। যাদের জন্ম নিবন্ধন অনলাইন করা নাই তারা দ্রুত অনলাইন করার জন্যে অনুরোধ করা হয়।


Tag
আরও খবর